- - -

কচুয়া হারুন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি প্রায় ৯০ লক্ষ টাকা`

Print News

কচুয়া হারুন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি প্রায় ৯০ লক্ষ টাকা`

 

চাঁদপুরের কচুয়া উপজেলার বিশ্বরোড হারুন স্কয়ার মার্কেটে গতকাল রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি ঔষধের গোডাউন ও একটি শোরুম পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে প্রথমে হারুন স্কয়ার মার্কেটের ঔষধ ব্যবসায়ী দীপকের ঔষধের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পাশের হামদর্দ এর শোরুমটিতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুটি প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

ক্ষয়ক্ষতির বিষয়ে হামদর্দ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুনে তাদের প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ঔষধ ব্যবসায়ী দীপক জানিয়েছেন, তার গোডাউনে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa