
কক্সবাজারে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ১৪ আগস্ট শুক্রবার কক্সবাজারের বাজারঘাটা স্থানে কক্সবাজার জেলার সকল শাখা কমিটির সমন্বয়ে “সাংগঠনিক সংলাপ-২০২৬” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম। এছাড়াও কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ, কক্সবাজার জেলার সাংগঠনিক সমন্বয়কারী এবং বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংলাপে মাইজভাণ্ডারী দর্শনের মানবিক, নৈতিক ও কল্যাণমুখী আদর্শকে ধারণ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, বিভিন্ন শাখার কার্যক্রম গতিশীল করা, দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংলাপে কেন্দ্রীয় পর্ষদ ও কক্সবাজার জেলার বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীলদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ কিয়াম, দেশ, জাতি, উম্মাহর কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।
![]()









