- - -

ওড়িশার পুরী মন্দিরের সেবায়েতকে পিটিয়ে খুন !

Print News

ওড়িশার পুরী মন্দিরের সেবায়েতকে পিটিয়ে খুন !

 

 

বুধবার (১১ জুন) ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই দিনই পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবায়েত খুন হলেন। তাঁকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে একব‍্যক্তির বিরুদ্ধে। বাড়ির কাছে রাস্তা থেকে উদ্ধার হয়েছে ৮৩ বছরের সেবায়েতের ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনায় অভিযুক্ত ব‍্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতের নাম জগন্নাথ দিক্ষীত। তিনি মহাসুয়ার সাহির বাসিন্দা। জগন্নাথ মন্দিরের রাধুনী দায়িত্বে ছিলেন। গুড়িসাহির রাবানি চৌরার রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় প্রবীণ সেবায়েতের দেহ। স্নানযাত্রার জন‍্য বুধবার (১১ জুন) গোটা পুরী শহরে আঁটসাঁট নিরাপত্তা ছিল। এরপরেও হত্যাকান্ড ঘটায় স্থানীয়রা অবাক। পুরীর পুলিশ সুপার এই প্রসঙ্গে জানিয়েছেন, ” খুনের কারণ জানার চেষ্টা করছি আমরা। প্রাথমিক অনুমান, ব‍্যক্তিগত শক্রতা থেকেই এই অপরাধ। সন্দেহভাজন ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ “। সূত্রে খবর, অভিযুক্ত নারায়ণ পাত্তাযোশী( ৬০)কে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ” কোনও একটি বিষয়ে জগন্নাথের সঙ্গে উত্তপ্ত বাক‍্য বিনিময় হয়েছিল তাঁর। এরপরই রাগের মাথায় নারায়ণ ধাক্কা দেন জগন্নাথকে। তাতে দেওয়ালে মাথা ঠুকে মৃত্যু হয় তাঁর। জগন্নাথের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa