- - -

ওড়িশার পুরীতে রথ দর্শন করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক ভক্তের, ভিড়ের চাপে অসুস্থ ৩৩ জন

Print News

ওড়িশার পুরীতে রথ দর্শন করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক ভক্তের, ভিড়ের চাপে অসুস্থ ৩৩ জন

 

ভারতের ওড়িশার পুরীর গ্র্যান্ড রোডে বৃহস্পতিবার (১৬ জুলাই ) রথদর্শনের অপেক্ষায় বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে ছিলেন লাখো লাখো মানুষজন। সেই ভিড়ের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল একব্যক্তির। অসুস্থ হয়ে পড়লেন বহু মানুষ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উড়িশা পুলিশের তরফে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকাল থেকে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়া ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন দুপুরে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক ভক্ত। ৪৫ বছরের ওই ব্যক্তি জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাঁকে পুরী জেলা হেড কোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরীর মন্দির থেকে রথ বেরিয়ে গ্র্যান্ড রোড ধরে গুন্ডিচা মন্দিরে যায়, সেখানে মোতায়েন করা হয়েছে বহু পুলিশ কর্মী। রয়েছে অ্যাম্বুলেন্স, দমকল সহ আপৎকালীন পরিষেবা। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়া মানুষজনকে তাঁরা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa