এবার অভিনেতা মিঠুনকে হুমকি পাকিস্তানি গ্যাংস্টারের
এবার বলিউড স্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে হুমকি। ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে ফল ভুগতে হবে বলে ভিডিও বার্তা দিল পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভট্টি। সম্প্রতি দুবাই থেকে ২টি ভিডিও প্রকাশ করেছে ভট্টি। সেখানে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিঠুনকে। পাকিস্তানি গ্যাংস্টারের এহেন হুমকি বার্তা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। এনিয়ে অভিনেতার নিরাপত্তার জোরদার করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।