আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। এ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলসহ ১২ জন প্রার্থী।
এর আগে গত ১৮ নভেম্বর থেকে চার দিন দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চার দিনে সারা দেশে তিন হাজার ৩৬২টি ফরম বিক্রি ও জমা হয়।