- - -

একজন সৎ সাহসী ও ডায়নামিক পুলিশ অফিসার এস আই ছোটন শর্মা

Print News

একজন সৎ সাহসী ও ডায়নামিক পুলিশ অফিসার এস আই ছোটন শর্মা

 

পুলিশ জনতা, জনতাই পুলিশ। এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান বাংলাদেশ পুুলিশ বাহিনীর অর্জনের পাল্লা এখন সুনামের খাতায় ,প্রতিনিয়ত বেড়েই চলছে এ বাহিনীর সাফল্য ও অগ্রগতি , একজন নেতা যেমন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে নেতৃৃত্ব প্রদান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, একজন কোচ যেভাবে কনফিডেন্স লেভেল তৈরি করে শিষ্যের কাছ থেকে সেরাটুকু বের করে নিয়ে আসেন। ঠিক একই ভাবে সততা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ীর দায়িত্বশীল কর্মকর্তা এস আই ( নিরঃ) ছোটন শর্মা।

কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা, সফলতা সবকিছুর পেছনে এই মানুষটার অংশগ্রহণ। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে অধিননস্থ পুলিশ সদস্যরা। রেলওয়ে স্টেশন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি করে অনেকেরই অনেক কিছু হারিয়ে ফেলেন। অনেকের মোবাইল ফোন চুরি হয়। থানায় জিডি করার পর চুরি হওয়ার মোবাইল কিছু দিন পর তিনি নিজেই উদ্ধার করে মালিকের নিকট ফিরিয়ে দিয়েছেন এমন নজিরও রয়েছে। একজন মানবিক অফিসার, নিষ্ঠাবান অফিসার ও অসাধারণ ভালো মানুষ এই পুলিশ কর্মকর্তা এস আই ছোটন শর্মা, তিনি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ী সহ তথা পুরো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তথা গাজীপুরে একজন মানবিক এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।

এছাড়াও তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্থ মানুষকে সেবা প্রদান করা সহ অপরাধ দমনে অসীম সাহসী ভ‚মিকা অব্যাহত রেখেছে। এর ফলে অর্জন করেছেন এলাকার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা। উন্নতশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবার আগে দরকার অপরাধ প্রবণতামুক্ত একটি সুন্দর সমাজ।

চাকরীর খাতিরে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ীতে অনেক পুলিশ কর্মকর্তা এলেন-গেলেন, কিন্তু ছোটন শর্মা পুলিশ পরিদর্শক হিসাবে যোগদানের পর থেকে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশা-পাশি বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। কি ভাবে অপরাধীকে কৌশলে অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে হবে বেশ ভালোই জানেন সাহসী চৌকশ পুলিশ কর্মকর্তা এস আই ছোটন শর্মার। তিনি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ীতে যোগদানের পর থেকে আজ পর্যন্ত একটা লোকও বিনাদোষে গ্রেপ্তার হয়নি। নির্দোষ কাউকে ফাঁসাতে পারেনি কোন প্রভাবশালী ব্যক্তিরা। দোষী ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখিয়ে পার পায়নি। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীর কাছ থেকে মাশোয়ারা নেননি। কোন প্রভাবশালী ব্যক্তি পুুলিশকে ব্যবহার করতে পারেনি।

কোন সাধারণ মানুষকে লাঞ্চিত করে পার পায়নি কেউ, পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও সাহসী পুলিশ কর্মকর্তা এস আই ছোটন শর্মা দিন-রাত কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। তিনি একজন সৎ, নিঃস্বার্থ, নির্লোভ, সহজ-সরল, মানবিক পরিচ্ছন্ন ও রুচিশীল ডায়ানামিক পুলিশ অফিসার হিসেবে টঙ্গী বাসীর নজর কেড়েছেন, স্থাপন করেছেন অনন্য উদাহরণ।
বাংলাদেশের প্রতিটি থানায় এমন মানবিক সৎ সাহসী ও ডায়নামিক পুলিশ অফিসার বড়ই প্রয়োজন।
তবেই জনগন কাঙ্ক্ষিত সেবা পাবে বলে সচেতন মহল মনে করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa