উন্নয়নের পাঁচালি বিষয়ে সাংগঠনিক সভা হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের
সামনে বিধানসভার নির্বাচন। আর বিধান সভার নির্বাচনকে পাখির চোখ করে দল কে আরো শক্তিশালী এবং মজুবত করতে তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা ব্যানার্জি এক নতুন উদ্ধক উত্থাপন করেছেন। মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন বিধানসভা তৃণমূলের সাড়ে ১৪ বছরের শাসনকালে যাহা উন্নয়ন হয়েছে তা জনসাধারণের উদ্দেশ্যে প্রচারে নেমে পড়লেন বিধায়ক গণেরা , তৃনমুল কংগ্রেসের সুপ্রিম মমতা ব্যানার্জি উহার নাম দিয়েছেন উন্নয়নের পাঁচালি।তারই চিত্র দেখা গেল শনিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে।তৃনমূল কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক সভা হয়ে গেল মহিলাদের নিয়ে।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ,জয়নগর দুই নম্বর ব্লকের খাদ্যের কর্মধক্ষ্য ওয়াহিদ মোল্লা,জয়হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর, জেলা পরিষদের সদস্যা বন্দনা লস্কর,
জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল,বিশিষ্ট সমাজ সেবিক তথা তৃনমূলের নেতা তুহিন বিশ্বাস, শিক্ষক সাহাবুদ্দিন শেখ, সহ একাধিক কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এদিন কিভাবে উন্নয়নের পাঁচালির মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয়।