- - -

উত্তরাখন্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৬ পর্যটক নিহত 

Print News

উত্তরাখন্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৬ পর্যটক নিহত

 

 

যাত্রীসহ ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার (৮ মে) সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের উত্তর কাশী জেলায়। মৃত্যু হয়েছে ৬ জন পর্যটকের। জানা যায়,এদিন সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ‍্যাডের উদ্দেশে রওনা দিয়েছিল। ভিতরে মোট ৬ জন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পরই উত্তর কাশী জেলায় কপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৪ জন পর্যটকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনাটির পরই শোকপ্রকাশ করেন মুখ‍্যমন্ত্রী ধামি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa