উত্তরপ্রদেশে স্ত্রীকে খুন করে থানায় হাজির যুবক
স্ত্রীকে খুনের পর কাঁদতে কাঁদতে থানায় হাজির হলেন যুবক। কর্তব্যরত পুলিশ আধিকারিকের কাছে গিয়ে বললেন, " স্যার বৌকে গলা টিপে মেরে ফেলেছি। বাড়িতে দেহ কম্বল জড়িয়ে রেখে এসেছি। " যুবকের মুখে এ কথা শুনে হতচকিত হয়ে গিয়েছিলেন পুলিশ আধিকারিক। যুবকের কাছে গোটা ঘটনাটি জানতে চান তিনি। সব শোনার পর যুবকের বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার (১৭ জানুয়ারি ) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ সূত্রে প্রকাশ, অভিযুক্তের নাম সচিন। স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন তিনি। পুলিশকে সচিন জানিয়েছেন, স্ত্রীকে খুনের পর পালিয়ে যাবেন ভেবেছিলেন। কিন্তু পালাতে পারেননি। ৪ ঘন্টা ধরে শহরের নানা জায়গায় ঘুরে বেড়ান। অবশেষে থানায় গিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। সচিনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্ত্রী শ্বেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সচিন এবং শ্বেতা কর্মসূত্রে কানপুরে থাকতেন। তাঁরা ফতেহপুরের মোহনপুর গ্রামের বাসিন্দা। পরিবারের অমতে বিয়ে করেছিলেন তাঁরা। তারপর গ্রাম ছেড়ে পালিয়ে আসেন। তারপর তাঁরা গুজরাটের সুরাতে চলে যান। সেখানে একটি কারখানায় কাজ শুরু করেন সচিন। একমাস পর সেখান থেকে কানপুরে চলে আসেন। সেখানে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সচিন অটো চালানো শুরু করেন। কিন্তু সন্দেহের কারণে পারস্পরিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়। স্ত্রীকে সন্দেহ করা শুরু করেন সচিন। তাঁদের বাড়ির কাছেই কিছু কলেজ ছাত্র একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ছিলেন শ্বেতা। আর সেটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। কাজে যাওয়ার নাম করে বেরিয়ে গিয়ে ও আবার ফিরে আসেন সচিন। তখন ২ পড়ুয়াকে শ্বেতার সঙ্গে গল্প ক�