- - -

উত্তরপ্রদেশে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, এনকাউন্টারে গুলিবিদ্ধ অভিযুক্ত 

Print News

উত্তরপ্রদেশে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, এনকাউন্টারে গুলিবিদ্ধ অভিযুক্ত

 

নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় একব্যক্তি। এরপর নির্জন কৃষিক্ষেতে তাকে ধর্ষণ করা হয়। গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার সেই অভিযুক্ত এনকাউন্টারে গুলিবিদ্ধ। গ্রেপ্তারির সময় তাঁর দুই পায়ে গুলি করা হয়েছে বলে জানা গেছে। গত ১৪ জুন পরিবারের সদস্যদের সঙ্গে নাবালিকা ছাদে ঘুমোচ্ছিল। অভিযুক্ত মুশারফ সেই সময় বাড়িতে ঢুকে তাকে অপহরণ করেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, নাবালিকাকে বাড়ির কাছেই কৃষি ক্ষেতে নিয়ে যায় মুশারফ। সেখানে তাকে ধর্ষণ করে, শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা দেয়। নারকীয় অত্যাচারে জ্ঞান হারায় নির্যাতিতা। এরপরেই পালিয়ে যায় যায় অভিযুক্ত। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পরে অচৈতন্য নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা চলছে। পুলিশ খতিয়ে দেখছে অভিযুক্ত নাবালিকার পরিচিত কিনা। এদিকে রবিবার (২১ জুন) রাতে চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় মুশারফকে চিহ্নিত করে পুলিশ। যদিও পালানোর চেষ্টা করেন তিনি, পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি ও ছোড়েন। পাল্টা গুলি চালালে মুশারফের দুই পায়ে গুলি লাগে। আহত অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। মুশারফের কাছ থেকে একটি বেআইনি বন্দুক উদ্ধার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa