- - -

উত্তরপ্রদেশের কানপুরে বিমান দুর্ঘটনায় ২ জন নিহত

Print News

উত্তর প্রদেশের কানপুরে বিমান দুর্ঘটনায় ২ জন নিহত

 

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট ) দুপুরে প্রশিক্ষণের সময় আচমকা ভেঙে পড়ে বেসরকারি সংস্থার ট্রেনিং এয়ারক্রাফ্ট। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ারক্রাফ্টে ছিলেন একজন ট্রেনি পাইলট ও ইনস্ট্রাক্টর। ২ জনেরই মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা যায়, এদিন দুপুরে কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে নাত্থাপুরওয়া গ্রামের একটি মাঠে ট্রেনিং এয়ারক্রাফ্টট ভেঙ্গে পড়ে। ভেঙে পড়ার তীব্র আওয়াজে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ছিল প্রশিক্ষণের কাজে ব্যবহৃত একটি টুইন- ইঞ্জিন- ট্রেনিং এয়ারক্রাফ্ট। দুর্ঘটনার সময়ে এয়ারক্রাফ্টটিতে একজন ট্রেনি পাইলট ও একজন প্রশিক্ষক ছিলেন বলে জানা গেছে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভেঙে পড়া বিমানটি ছিল টেকনাম পি- ২০০৬ টি। বিমানটি পরিচালনা করত গর্গ অ্যাভিয়েশন, নামে এক সংস্থা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় নিহতরা হলেন কর্ণাটকের বাসিন্দা অভিষেক পূজারি এবং গুজরাটের বাসিন্দা সুমিত ভাটিয়া। এর মধ্যে প্রশিক্ষক পাইলটের ৩০০০ ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa