উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি ! নিখোঁজ ৬
ভারতের উত্তরপ্রদেশে নৌকাডুবি। বুধবার (৬ মে) রাতে যমুনা নদীতে উল্টে গেল একটি যাত্রীবাহী নৌকা। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ৬ জন। চলছে উদ্ধার কাজ। প্রশাসন সূত্রে প্রকাশ, হামিরপুর জেলার ঘাতামপুর এলাকায় বুধবার (৬ মে) রাত সাড়ে ১০ টায় মাঝ নদীতে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই জলে পড়ে যান। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ। এখনও পর্যন্ত মোট ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি ৬ জনের কোনও হদিশ মেলেনি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। তবে তাঁদের বাঁচে থাকা আসা ক্ষীণ কিন্তু কি কারণে, এই বিপর্যয় ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।