- - -

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ,পরীক্ষার্থীদের হাতে জল ও কলম তুলে দিলেন মথুরাপুরের সাংসদ

Print News

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ,পরীক্ষার্থীদের হাতে জল ও কলম তুলে দিলেন মথুরাপুরের সাংসদ

 

দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জল এবং কলম তুলে দিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তৎসহ উপস্থিত ছিলেন মথুরাপুর এক নম্বর ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার, আই ডব্লিউ এম সভাপতি সাদ্দাম হোসেন লস্কর এবং অন্যান্য ব্যক্তিবর্গন। মূলত প্রথম দিনে বাংলা পরীক্ষা শুরু হয়। এই শুরু হওয়ার আগে প্রায় কয়েকশত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের হাতে এই সমস্ত সামগ্রিক তুলে দেওয়ার জন্য সবাই খুশি হলো। খুশি হলেন পরীক্ষার্থীদের অভিভাবক এবং অভিভাবীকা কারা। আজ পর্যন্ত কোনো ব্যক্তি এরকম হাত বাড়িয়ে দেননি বলে সবাই মনে করেন। এইরকম মানবিক মুখ দেখালেন তৃণমূল কংগ্রেসের ব্যক্তিরা। ওই ব্যক্তিদের বক্তব্য হলো, আমরা সর্বদা মানুষের পাশে এবং মানুষের সাথে থাকি। আমাদের নৈতিক কর্তব্য আমরা পালন করলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা খুবই খুশি মনে জল ও পেন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করল। এলাকার মানুষরা দাঁড়িয়ে থেকে ওই সমস্ত ব্যক্তিদের কে কুর্নিশ জানালেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa