উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা
কক্সবাজারের উখিয়ায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপালং ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘স্বপ্নের নামে প্রতারণা’ ও ‘সমুদ্রপথে বিদেশ যাব না’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের কর্মকর্তা আজিমুল হক। এতে প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল কবির, সৈয়দ হামজা ও আবদুল হক; সংরক্ষিত নারী ইউপি সদস্য রোকসানা আক্তার ও খুরশিদা বেগম; উখিয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল মালেক মানিক; উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম সিকদার জিসান এবং সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু ও আবদুল গফুর হৃদয়।
এ ছাড়া ব্র্যাকের কর্মকর্তারাও কর্মশালায় উপস্থিত ছিলেন।