ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে বায়তুল মোকাররমে আয়োজিত দেশের সর্ববৃহৎ ইসলামী বইমেলায় মিনহাজ পাবলিকেশনের বুকস্টল : প্রাসঙ্গিক কথন
এম এ সবুর
আদর্শ সমাজ গঠনে জ্ঞানচর্চার বিকল্প নেই। আর জ্ঞানচর্চার মূল উপাদানটাই হলো বই পাঠ। জ্ঞানের জগতে বিপ্লব সাধনে মিনহাজ পাবলিকেশন বিশ্বব্যাপী একটি আলোচিত নাম। এ পাবলিকেশন বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় এ যাবৎ 'এনসাইক্লোপিডিয়া' সহ সহস্রাধিক গ্রন্থ ও সিরিজ প্রকাশ এবং প্রচারের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। বিশ্বব্যাপী মিনহাজ পাবলিকেশনের গৌরবোজ্জল অংশীদার হিসেবে *মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ* যাত্রা শুরু করে ২০১৯ সালে। *দালায়িলুল বারাকাত* নামক রাসুল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার প্রতি নিবেদিত *আড়াই হাজার দরুদ শরীফের সংকলন* প্রকাশের মধ্য দিয়ে পর্দা উন্মোচন করা মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ ইতিমধ্যে প্রকাশ করেছে ১০টি ভাষায় অনূদিত আল কুরআনের অন্তর্নিহিত অর্থসহ বিশুদ্ধ ও বিজ্ঞানময় অনুবাদ *ইরফান-উল-কুরআন* এর বাংলা অনুবাদ ও ইংরেজিতে *The Glorious Quran* গ্রন্থটি। এছাড়াও মহানবীর পবিত্র সীরাতের প্রায়োগিক জীবনদর্শন নিয়ে বিশ্বব্যাপী আলোচিত গ্রন্থ *A Real Sketch of The Prophet Muhammad (ﷺ)* মূল ইংরেজি ও বাংলা অনুবাদ 'নবী জীবনের বাস্তব চিত্রায়ন'। গত চার বছরের ক্ষুদ্র সময়ে মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ উপহার দিয়েছে *শাইখ উল ইসলাম ডক্টর মুহাম্মদ তাহির উল ক্বাদরী* লিখিত প্রায় ত্রিশটি বইয়ের অনুবাদসহ বিদগ্ধ কবিদের লিখিত *কাসিদায়ে পাক পাঞ্জাতন* সহ ব্যতিক্রমী ভ্রমণ কাহিনী।
এবছর *পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ)* উপলক্ষে *বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে* আয়োজিত *দেশের সর্ববৃহৎ ইসলামী বইমেলায়* মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ এর বরাদ্দপ্রাপ্ত *স্টল নং ৫৬*, যা বইমেলার একটি প্রাইম লোকেশন "স্টেডিয়াম কর্নারে" অবস্থিত। এটা বায়তুল মোকাররমে ঢুকতে দক্ষিণে মূল গেইটের পূর্বপাশে সহজেই খুঁজে পাবেন। চলতি বইমেলা উপলক্ষে মিনহাজ পাবলিকেশন পাঠকদের জন্য উপহার হিসেবে নিয়ে আসছে সোনার মানুষ খ্যাত *নবী পরিবার ও খুলাফায়ে রাশিদীন* ওনাদের প্রশংসাসূচক হাদিস শরীফের সংকলন *মানাকিব সিরিজ* এর ধারাবাহিকতায় *আযমতে সাহাবা ও খিলাফতের বাস্তবতা* নামক এক প্রামাণ্য গ্রন্থ।
প্রসঙ্গতঃ প্রতি বছরের ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে হাজারো জশনে জূলুছ ও ছোট বড় মিলিয়ে শত শত মাহফিল প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এ উপলক্ষে সুন্নীদের প্রকাশিত গ্রন্থসংখ্যা নিতান্তই অপ্রতুল। অথচ বিপরীতে বাতিল মতাদর্শীরা হাজার হাজার বইয়ের পসরা নিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার মিশনে নেমেছে। দুঃখজনক হলেও তিক্ত সত্য হলো সুন্নী পীর মাশায়েখরা নিজেদের দরবার ও গদী সাজানো আর ওলামা ওয়ায়েজরা মাহফিলের রওনাক বৃদ্ধিতেই অধিক আগ্রহী মনে হয়। এদিকে মাসব্যাপী ইসলামী বইমেলায় মিনহাজ পাবলিকেশন ছাড়া সুন্নীদের একটি স্টলও নেই। বলা চলে বায়তুল মোকাররম চত্বরে সুন্নীয়তের একমাত্র প্রতিনিধি *মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ*। এখানে মিনহাজ পাবলিকেশন প্রকাশিত বইগুলোর পাশাপাশি *আহলে সুন্নাত ওয়াল জামাআত* এর আকিদার উপর বিভিন্ন প্রকাশনীর প্রকাশিত বইগুলোও সুলভে পাওয়া যাচ্ছে। আর মিনহাজ পাবলিকেশন প্রকাশিত বইগুলো পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কমিশনে। সবাইকে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক মাসব্যাপী মিনহাজ পাবলিকেশনের স্টলে স্বাগত জানাচ্ছি। আমরা মিনহাজ পাবলিকেশনের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করছি।
এম.এ সবুর
প্রেসিডেন্ট,
মিনহাজ-উল-কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন,
চট্টগ্রাম বিভাগ।