
ইউসিটিসির পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস
গত ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস প্রদান করা হয়। এই সার্ভিসের মাধ্যমে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের নিরাপদ এবং সুবিধাজনকভাবে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইউসিটিসির পক্ষ থেকে প্রথম পর্যায় ৩টি ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয় এবং ক্রমান্বয়ে পরবর্তীতে তা বৃদ্ধি করা হবে।