
ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ মে পর্যন্ত বৃদ্ধি
ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) চলছে অটাম-২০২৪ সেমিস্টারের এডমিশন ফেয়ার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনায় এডমিশন ফেয়ারের সময়সীমা আরো সাত দিন বৃদ্ধি করা হয়েছে।বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৭ মে পর্যন্ত এই ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, মাস্টার্ অব পাবলিক হেলথ (এম পি এইচ ), ইংরেজিতে অনার্স, ইসলামিক স্ট্যাডিস অর্নাস এন্ড মার্ষ্টাস,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি,সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ প্রয়োজনীয় তথ্যের উত্তর জেনে নিতে পারবে এই ফেয়ার থেকে। উক্ত এডমিশন ফেয়ারের মধ্যে থাকছে র্যাফেল ড্র এর মাধ্যমে ল্যাপটপ ও স্মাটফোন পাওয়ার সুযোগ। এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের মাধ্যমে স্মাট ব্যাগ। ভর্তি ফি'র উপর থাকবে ৫০% ছাড় ও টিউশন ফি'র উপর ৫৫% পর্যন্ত বিশেষ ছাড়।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ভিত্তিক মেরিট স্কলারশিপ,ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফ স্টাইল, ক্যাম্পাস জব, ক্লাব ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই ফেয়ারে।