জয়পুরহাটে মাদক মামলায় বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে গোলাম মর্তুজার (৪৮) দুই বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জয়পুরহাটে মাদক মামলায় গ্রেফতার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার দুই বছরের কারাদণ্ডাদেশের কথা শনিবার শুনেছেন। আদালতের রায়ের কপি হাতে পেলে জেলা নেতাদের সঙ্গে আলাপ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।