- - -

আসাম- মেঘালয় সীমান্তে ১১ বাংলাদেশি আটক 

Print News

আসাম- মেঘালয় সীমান্তে ১১ বাংলাদেশি আটক

 

ভারতের আসাম- মেঘালয়ের সীমান্তের কালাইনছড়া এলাকায় স্থানীয় জনগনের হাতে ফের আটক ১১ জন সন্দেহভাজন বাংলাদেশি। জানা যায়, তারা দালালের সাহায্যে মালিডহর সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেছিল। বুধবার (১১ জুন) সকালে হঠাৎ কালাইছড়া রাস্তার পাশে অপরিচিত মানুষ দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন গুমড়া অনুসন্ধান কেন্দ্রের সাব- ইন্সপেক্টর নাকিবুজ্জামান লস্কর। পুলিশ তাদের আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত কয়েকমাস আগে দালালের সাহায্যে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করে। এবং ভারতের বিভিন্ন রাজ‍্যে তারা কর্মরত ছিলেন বলে জানায় তারা। এখানে কয়েক মাস থাকার পর ফের বাংলাদেশ যাওয়ার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। কিন্তু বাংলাদেশ যাওয়ার পথে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa