আসামে সরস্বতী পুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনায় ২ জন নিহত
সরস্বতী পুজোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ২ জনের প্রাণহানী। নিহতরা হলেন আসামের নাওবৈচা এলাকার মুকুন্দ সোনোয়াল (২৮) এবং পপি শইকিয়া (২৪)। স্থানীয় সূত্রে প্রকাশ, শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পুজোর রাতে নাওবৈচা এলাকার রঙানদী এলাকায় একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সংঘর্ষের তীব্রতার জেরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে নামে এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।