- - -

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫

Print News

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫

 

আসামের বন্যার জল নামতে শুরু করলেও পরিস্থিতি কিন্তু এখনও ভয়াবহ। মৃতের সংখ্যা বাড়ছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এই দুর্যোগে ৭৫ জনের মৃত্যু হয়েছে। ৭ জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার। মৃতদের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, শিবসাগর জেলার নাজিরা সার্কলে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও কারও নিখোঁজের খবর নেই। ৪ লক্ষ ৪৫ হাজার মানুষ বন্যা কবলিত ছিলেন। সেই সংখ্যা কমে হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার। তবে উজান আসামে এখনও বহু অঞ্চল প্লাবিত। রাজ্যের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোনিতপুর, কামরুপ শহর। ৬২২ টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলাগুলিতে কোথাও একতলা সমান জল, কোথাও তারও বেশি। গৃহহীন হয়েছেন বহু মানুষ। জল নামতে শুরু করলেও এখনও ঘরে ফেরার মতো পরিস্থিতি নেই বলে স্থানীয় সূত্রে খবর। যারা ঘরে ফিরেছেন, তাঁদের মাথার ছাদ টুকু বাদে আর কোনও কিছুই সম্বল নেই। বন্যার জলে সবকিছু ভেসে গিয়েছে। বাড়িতে কাদার স্তূপ। সেই কাদার স্তূপ সরিয়ে আবার নতুন করে বাঁচার লড়াই শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa