- - -

আসামে ডেঙ্গু ও এনকেফেলাইটিসে  কেড়ে নিল ২ জনের প্রাণ

Print News

আসামে ডেঙ্গু ও এনকেফেলাইটিসে  কেড়ে নিল ২ জনের প্রাণ

 

ভারতের আসাম রাজ্যে ডেঙ্গু ও জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ঘটল। জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল মরিগাঁও জেলার গছরগুড়ি এলাকার বাসিন্দা সাগরিকা ডেকার। গত ৮ জুন থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সাগরিকা ডেকা এম বাজার এ কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হওয়ায় তাঁর অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে গুয়াহাটিতে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। অপরদিকে, জাপানিজ এনকেফেলাইটিসে প্রাণ গেল রঙিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্বের। রঙিয়ার বিশিষ্ট সংস্কৃতি মনস্ক মহিলা রীণা দেবীর মৃত্যু ঘটল। টানা ১২দিন চিকিৎসাধীন
থাকার পর গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রীণা দেবীর মৃত্যুতে রঙিয়ার সাংস্কৃতিক অঙ্গন, বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa