আসামের রুপহীহাটে একই পরিবারের ৪ জনকে হত্যা, এলাকায় চাঞ্চল্য
ভারতের আসামরাজ্যের নগাঁও জেলার রুপহীহাটের গড়জানে একই পরিবারের ৪ জনকে হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এই নৃশংস হত্যাকান্ডটি ঘটেছে শুক্রবার (২২ নভেম্বর ) রাতে। দুর্বৃত্তরা একই পরিবারের ৪ জনকে হত্যা করে। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করা হয়। ঘরে ঢুকে ৪ জনের গলা কেটে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যার কারণ এখনও জানা যায়নি। লোমহর্ষক ঘটনায় জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন যথাক্রমে গুণধর সরকার (৫৮), তাঁর স্ত্রী সুরধ্বনি সরকার(৫০) এবং তাঁদের ছোট মেয়ে জয়াস্মিতা সরকার (২৩), ৩৫ বছর বয়সী একব্যক্তির মৃতদেহ ও উদ্ধার করা হয়েছে। ২ দিন পর ঘরে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। হত্যাকান্ডের ঘটনাটি প্রেমজনিত কারণ বলে সন্দেহ স্থানীয়দের। পুলিশের সঠিক তদন্তে আসল রহস্য বের হবে বলে আশা করছেন স্থানীয়রা।