- - -

আসামের ঢেকিয়াজুলিতে ট্রাক- অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত 

Print News

আসামের ঢেকিয়াজুলিতে ট্রাক- অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

 

ভারতের আসামে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৮ জনের মৃত্যু ঘটে।  এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় রবিবার (২২ মার্চ ) ঢেকিয়াজুলির রবরতলা এলাকায়। দুর্ঘটনায় একসঙ্গে ৬ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। সূত্রে খবর, অ্যাম্বুলেন্সটি ঢেকিয়াজুলির টিউলিপ চা বাগান থেকে এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসছিল। পথে আচমকাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারাল ৬ জন। মৃত্যুদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া যায়। তাঁরা হলেন, অ্যাম্বুলেন্স চালক বিজয় হানচার, কুনাল কর্মকার, সঞ্জিতা নাথ, বিশ্বাস নাথ, হরি মাদগী এবং সন্ধ্যাচরী নাথ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa