- - -

আসামরাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭

Print News

আসামরাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭

 

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ) পর্যন্ত প্রায় ২৫টি জেলা বন্যায় আক্রান্ত থাকলেও। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ১১টি জেলা বন্যার প্রভাব রয়েছে। সরকারি তথ্য অনুসারে, এই ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় শিবসাগর জেলায় ৪ জন এবং চরাইদেউ জেলায় ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বর্তমানে বন্যা কবলিত জেলাগুলি হল- যথাক্রমে গোলাঘাট, হোজাই, কামরুপ, চরাইদেউ, যোরহাট, ডিব্রুগড়, শিবসাগর, নঁগাও, কামরুপ মহানগর, কার্বি আংলং এবং তিনসুকিয়া। এখনও প্রায় ৭ লক্ষ মানুষ বন্যার প্রভাবে রয়েছেন। অপরদিকে, কামরুপ মহানগর ও ডিব্রুগড় জেলায় বন্যায় প্রায় ৫৯২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০ টায় এনইইপিসিও দেইয়াং জল বিদ্যুৎ প্রকল্পের চতুর্থ গেট খুলে দেয়। রাত ১১ টায় আরও ২টি গেট ১ মিটার এবং বাকি ২টি গেট ০•৭৫ মিটার করে খুলে দেওয়া হয়। এর ফলে সরুপথার সহ বিস্তীর্ণ এলাকায় ফের বন্যার আশংকা দেখা দিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa