আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ দায়িত্ব পালন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
গত ৬ জানুয়ারী'২৪ খ্রিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎপরতা সম্পর্কে প্রেস ব্রিফিং করছেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিচালক সাইফুল্যাহ্ রাসেল। পাশে রয়েছেন নাজমুল হক নবী, পরিচালক ৩১ আনসার ব্যাটালিয়ন, এ এইচ এম সাইফুল্লাহ্ হাবিব, জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি চট্টগ্রাম, এবং উপপরিচালক সোনিয়া বেগম সহ বাহিনীর বিভিন্ন বিভিন্ন পদবীর কমর্কর্তা ও সদস্যবৃন্দ্ব।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব পালন করেন, চট্টগ্রাম রেঞ্জের।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস। স্বাধীনতার সূচনা লগ্ন থেকে সকল নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহযোগীতার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সারাদেশে প্রায় ৪২,১৪৯ টি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৫,০৫,৭৮৮ (পাটলক্ষ পাচ হাজার সাতশত আটাশি জন) জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তন্মধ্যে প্রতিটি কেন্দ্রে ২ জন পিসি, এপিসি (অস্ত্রসহ), ৬ জন আনসার-ভিডিপি (পুরুষ) এবং ৪ জন আনসার-ভিডিপি (মহিলা) সহ মোট ১২ জন সদস্য মোতায়েন রয়েছে।
তন্মধ্যে আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের পাচঁটি জেলায় ৩১৭০টি ভোটকেন্দ্রে মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্য ও সদস্যার (মোট) সংখ্যা ৩৮,০৪০ জন।
২য় ধাপে ৮,৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ২৫০টি প্লাটুন এবং ১,০০০টি সেকশনে বিভক্ত হয়ে মোবাইল/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে সারাদেশে মোতায়েন রয়েছে, যারা ২৯ ডিসেম্বর ২০২৩ হতে ১০ জানুয়ারী ২০২৪ পর্যন্ত ১৩ দিন ব্যাপী নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।
চট্টগ্রাম রেঞ্জাধীন পার্টটি জেলায় ২১ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, যার সংখ্যাত্মক হিসাব ৬৭২ জন। উক্ত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রির্টানিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ৮৪টি সেকশনে বিভক্ত হয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনী সামগ্রী, ভোটকেন্দ্রের আশেপাশের নিরাপত্তা বিধান এবং ভোটাধিকার সুষ্ঠু ও নিরবছিন্ন রাখার জন্য বাহিনীর প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব এবং কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সমাপ্ত করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বদ্ধ পরিকর।
স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ বি-নির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঐতিহাসিকভাবে সদাসর্বদা নিবেদিত। আমি আশা করি একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিটি আনসার-ভিডিপি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে।