আসছে আগামী ২১ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জে ২১টি পূজা মন্ডপে প্রতিমা ক্রয় নিয়ে ব্যস্ত
" রবীন্দ্রনাথের কবিতার মতোই এই ভাদ্র মাসে ২১ অক্টোবর থেকে মূলত আনুষ্ঠানিক ভাবে দেবীর আগমনী উৎসব শুরু হবে বাঙালী হিন্দু ধর্মবালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা । তাই আসছে আগামী ২১ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২১টি পূজা মন্ডপে প্রতিমা ক্রয় করে আনার ব্যস্ততা রয়েছেন । শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে জগন্নাথপুর এলাকার শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক জনি চৌধুরী এ প্রতিনিধিকে বলেন , এবার উপজেলার ২১টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে । এর মধ্যে ২ টি ব্যক্তিগত এবং বাকি গুলো সার্বজনীন পূজা অনুষ্ঠিত হবে । মূর্তি তৈরি জন্য মৃৎশিল্পী কারিগর না থাকায় সকল পূজা মন্ডপ গুলোতে বেশির ভাগ মুর্তি আসে ব্রাহ্মণ বাড়িয়া ও নরসিংদী জেলা হতে ক্রয় করে আনা হয় । অনেক পূজা মন্ডপে মূর্তি ক্রয় করে রাখা হয়েছে সেখানে । শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামা, বলেন , প্রতিটি পূজা মন্ডপে ক্যাম্প থাকবে এবং দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠু ভাবে পালনের জন্য পুলিশ কঠোর ভূমিকা রাখবে ।