আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখার আয়োজনে মহান ১০পৌষ উপলক্ষে ওয়াজ মাহফিল ও জিকিরে সেমা আগামী ২৫ ডিসেম্বর
আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখা আগামী মহান ১০পৌষ ২৫ ডিসেম্বর রোজ সোমবার বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) 'র ৯৫তম পবিত্র খোশরোজ শরিফ উদযাপন উপলক্ষে গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাদে আসর হইতে রাতব্যাপী আজিমুশশান ওয়াজ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ ইলিয়াছ হোসাইনী, মুফতি মাওলানা ইলিয়াস হোসাইন মাইজভাণ্ডারী। সেমা-কাউয়ালি পরিবেশ করবেন মঈন উদ্দীন সাবিদ কাউয়াল, আবু বক্কর কাউয়াল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।