আশাশুনি মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন
আহ্বায়ক করিম ও আকবর সদস্য সচিব
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আকবর আলীকে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা এস এম গাউছুল, বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানকে মনোনীত করা হয়েছে।