- - -

আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৭

Print News

আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৭

 

আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(১৮ জুলাই) দিনের বিভিন্ন সময় নিজ নিজ এলাকা থেকে থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে আসামীদেরকে গ্রেফতার করা হয়। এএসআই অমিত হাসান অভিযান চালিয়ে উপজেলার কাদাকাটি ইউনিয়নের ইমদাদুল হকের ছেলে সিআর-(৭৪৪)১৯ নং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আওছাফুর রহমান(ডাবলু)কে আটক করেন। এসআই রশিদুজ্জামান অভিযান চালিয়ে আশাশুনি সদরের আবু বক্কারের ছেলে চাঁদাবাজি মামলা নং(৮)২৫ এর আসামী নাজমুল হোসেন (৩৫)কে আটক করেন। এস,আই আব্দুস সালাম অভিযান চালিয়ে নন জিআর(৩১)২৫ নং মামলার আসামি টেংরাখালী গ্রামের যতীন্দ্রনাথ মন্ডলের পুত্র মনি মোহন মন্ডল ও সত্যরঞ্জন মন্ডলকে গ্রেফতার করেন। এসআই ফিরোজ অভিযান চালিয়ে চুরি মামলা নং (১৩)২৫ এর আসামি সাতক্ষীরা সদর থানার ব্রহ্মরাজপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মহাসিন আলম (৪৫) ও কেরামত আলী গাজীর ছেলে কামাল গাজী (৩৫)কে গ্রেফতার করেন। এ এস আই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়নের রহিম বক্স গাজীর ছেলে সিআর (৩৫৪)২৩ নং মামলার আসামি বাবু গাজী(৪৫) কে গ্রেপ্তার করেন। আসামিদেরকে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa