আশাশুনিতে ব্রেকিং দ্য সাইলেন্স এর মতবিনিময় সভা
ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তিতে আশাশুনি উপজেলা পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আশাশুনি অফিসার্স ক্লাব হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু দাউদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় তিনি ইউনিয়ন পরিষদের দ্বি-মাসিক সভা নিয়মিত করণে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান মহোদয়গণের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করার অনুরোধ জানান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, বড়দল ইউপি প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার মল্লিক, আশাশুনি সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার মন্ডল, শ্রীউলা
ইউপি প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা ইয়ুথ লিডার আশরাফ হোসেন, ফিল্ড অফিসার সালমা পারভীন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা আব্দুল খালেক।