আরপিএমপি'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগমন উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক আইজিপিকে ফুলেল শুভেচ্ছা
গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানান রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
পরবর্তীতে আইজিপিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল ব্যান্ড সালামি ও মেস নাইট প্রদর্শন করে।
এরপর বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, রংপুরে আরপিএমপি'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইজিপি সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়। এ সময় তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা কেক কাটেন এবং তিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়ায় রংপুর বিভাগের সকল পুলিশ সদস্যদের পক্ষ হতে অপর একটি কেক কাটেন।