বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটকের অভিযোগ উঠেছে। গতকাল ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে তার ছেলে অভিযোগ করেছেন।
আটকের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখেন বলে আমীর খসরুর ছেলে জানান।