আমাদের ঐক্য থাকতে হবে,ঐ ক্যের কোন বিকল্প নেই
চট্টগ্রাম ৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ বলেছেন, ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল ১৭ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কারনে একটি স্বাধীনদেশ পেয়েছি , বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে গেছেন।
,আজ যারা এ উন্নয়নে বাঁধা দিচ্ছে তারাইতো দীর্ঘদিন ক্ষমতায় ছিলো। তারা দেশকে কি দিয়েছে? দূর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ড. ইউনুচ শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে। কি শান্তি করেছেন তিনি। মানুষের রক্ত চুষে নিয়ে তিনিও নাকি কথা বলেন।
, তিনি আরো বলেন, বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হলেও শেখ হাসিনার বিচক্ষণতা এবং দুরদর্শীতায় উন্নয়নের দিক দিয়ে বিশ্বের দরবারে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। এগুলো জনগণকে বোঝানোর দায়িত্ব আমাদের আপনাদের।
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা নির্বাহী অফিসার মো.মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা। সহকারী শিক্ষা কর্মকর্তা বিকাশ ধরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, কমান্ডার আবুল বশর, আওয়ামী লীগের সভাপতি মো নুরুল আমিন চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ, থানার অফিসার ইনচার্জ মো আছহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, মো. মোকারম, এস এম জসিম, কাজল দে, শফিউল আজম শেফু, হামিদুল হক মন্নান, সামশুল আলম, আবদুল মান্নান মোনাফ ও পৌর কাউন্সিলর মো তারেকুুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।