ফৌজদারহাট বাংলা বাজার, মধ্যম সলিমপুর ৪নং ওয়ার্ড, সুবেদার জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক শিক্ষানুরাগী, চট্টগ্রাম ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
তিনি বলেন, আমাদেরকে নবীর (সাঃ) এর জীবনের উপর আলোচনার জন্য বেশি বেশি মিলাদুন্নবী (সাঃ) মাহফিল আয়োজন করতে হবে।
আজ আসরের নামাজ আদায়ের পর লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান প্রয়াত মুরুব্বিদের কবর জিয়ারত করেন।
মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আবুল মুনছুর হেলালীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুদ্দৌলা (সওঃ), সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদ মুরাদ, মুরব্বি মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ জাবেদ মেম্বার, মোহাম্মদ মাহবুবুর আলম সহ এলাকার সম্মানিত মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদুন্নবী (সাঃ) মাহফিল শেষে তবরুক বিতরণ করা হয়।