আমন্ত্রণ পত্
-----------------------
মহোদয়, সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি।
আপনাকে সবিনয়ে জানাচ্ছি যে, আগামী ২৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার, সকাল ৯টা ৩০ মিনিটে, মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে (দৈনিক পূর্বদেশ পত্রিকা অফিস সংলগ্ন) এক বিশেষ আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী, বৃটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি জননেতা, প্রগতিশীল রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক ও সাংবাদিক, কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা, দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দেয়াং পাহাড়ে জাতীয় আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, বঙ্গীয় আইন পরিষদের নির্বাচিত সদস্য এবং চট্টলগৌরব মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী (১৮৭৫–১৯৫০, আড়ালিয়ার চর, বরমা, চন্দনাইশ)–এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজ্ঞ, সাহিত্যিক, সাংবাদিক, ইতিহাসবিদ, গবেষক, কবি, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীগণ সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলার গৌরব ও চট্টগ্রামের ইতিহাসের আলোকবর্তিকা এই মহামানবের জীবন ও কর্ম নিয়ে শ্রদ্ধা নিবেদন ও গবেষণামূলক আলোচনায় আপনার অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।
অতএব, আপনাকে সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করে তুলবে—এই প্রত্যাশা রইল।
সাদর শুভেচ্ছান্তে,
বিনীত-
সোহেল মো. ফখরুদ-দীন
সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র
পরিচালক ও সম্পাদক, ইতিহাসের পাঠশালা।