আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাপান যাচ্ছেন নরসিংদীর চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম
নরসিংদীর কৃতী সন্তান ও চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাপান যাচ্ছেন।
তিনি এমবিবিএস, বিসিএস
ডিগ্রিধারী এবং নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কনসালট্যান্ট
হিসেবে কর্মরত রয়েছেন। আজ রাতে তিনি জাপানে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক হার্নিয়া সোসাইটি কংগ্রেসে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রা
করবেন। আগামী ১২ তারিখ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় নরসিংদীবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে ডা. নাহিদুল ইসলামের এই আন্তর্জাতিক
অঙ্গনে অংশগ্রহন তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর এই যাত্রা সফল হোক এবং আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল হোক- এই প্রত্যাশা।
তাঁর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।