- - -

আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন শুক্রবার

Print News

আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন শুক্রবার

আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন ‘অনকোকন-২০২৪ আগামী ১ মার্চ শুক্রবার পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এই অনকোলজি কনফারেন্স সাতশ’ ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন অংশ নেবেন। এতে ১৮ জন বিদেশি বিশেষজ্ঞ যোগ দিচ্ছেন। নামকরা চিকিৎসা বিজ্ঞানীদের এই মিলনমেলায় ১৮টি সেশন থাকবে।
আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নার্সদের নিয়ে কর্মশালা হবে।
সম্মেলনে অংশ নেবেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অ্যানি ক্যাথেরিন গুডম্যান, গাইনি অনকোলজিস্ট এভারকেয়ার হাসপাতাল, ঢাকার প্রফেসর ডা. রাজু তিতাস, যুক্তরাজ্যের ডা. ইমজিয়াজ আহমেদ প্রমুখ।
সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক স্কয়ার ক্যান্সার সেন্টারের প্রধান প্রফেসর ডা. সৈয়দ আকরাম হোসাইন।
স্থানীয় পৃষ্ঠপোষক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজ্জাদ মো. ইউসুফ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa