আনোয়ারা উপজেলার প্রশাসন রজমানের বাজার মনিটরিং করে তিন দোকান মালিক জরিমানা
আজ ৫ মার্চ বৃহস্পতিবার মাহে রমজান উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে জয়কালী বাজার, আনোয়ারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব তাহমিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আনোয়ারা, চট্টগ্রাম। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ টি মামলায় মোট ৯০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে স্যানিটারী ইন্সপেক্টর(ভারপ্রাপ্ত), আনোয়ারা, চট্টগ্রাম জনাব মো: আবদু জব্বারসহ সংশ্লিস্ট সকলে সার্বিক সহযোগিতা প্রদান করেন।