আটপাড়ায় লাঙ্গলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত সানজু
নেত্রকোনার আটপাড়ায় লাঙ্গলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান সানজু৷
সমিতির কার্যালয়ে গত ২৯ জুন, রোববার সকাল ১১ টায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতি পদে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায়
বেসরকারিভাবে রকিবুল হাসান সানজু কে বেসরকারিভাবে সভাপতি হিসাবে ঘোষণা করেন
নির্বাচনের পরিচালনা কমিটির আহবায়ক মো. আব্দুল হাকিম মাস্টার।
গত ১৬ জুন তফসিল ঘোষণা করা হয়, ১৩-১৪ জুন মনোনয়ন ক্রয়, এবং ২৬ জুন প্রত্যাহারের
শেষ দিন ছিল। এ সময় উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক মো. সাজিদুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হাকিম মাস্টার, সদস্য খবিবুর রহমান, দেলোয়ার হোসেন মিল্টন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালিব সলতু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া, সমিতির সদস্যবৃন্দ, আগামী ৭ জুলাই বাকী পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।