- - -

আজ ভৈরবে মানবকল‍্যাণে ভৈরব সংগঠনের আয়োজনে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

Print News

আজ ভৈরবে মানবকল‍্যাণে ভৈরব সংগঠনের আয়োজনে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

 

আজ ১৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ শুক্রবার বিকেলে মেঘনা নদীর তীরে ত্রীসেতুর নিচে মানবকল‍্যাণে ভৈরবের আয়োজনে শতাধিক নারী পুরুষের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফারাবীর সার্বিক পরিচালনায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্ধোধন করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা ও ভৈরব কয়লা ব‍্যবসায়ী সমিতির সভাপতি মির্জা সাজ্জাদ সোলায়মান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি এবং নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, উপদেষ্টা আমির উদ্দিন গাজী, রাসেল রানা ও পৌর সচিব মাহফুজুর রহমান। এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সহ- সাধারণ সম্পাদক সৌরভ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আফরিন শাওন,ইঞ্জিনিয়ার ফাহিম আহমেদ,বাবু আহমেদ সুমন,আল আমিন,অর্ণব হাসান মনির,জাকারিয়া মাহমুদ,জারনিসা মেহেক স্নিগ্ধা,হাসান তানভীর,রেশমা হাসান,সীমা ইসলাম,আবুল হাসানাত রুবেল, কাউসার আহমদ সালমান ও আনোয়ার মোহাম্মদ। শেষে প্রবাসী উপদেষ্টা রাসেল রানার ভৈরবে আগমন উপলক্ষে কে সংগঠনের উপদেষ্টা ও সদস‍্যরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন ও প্রবাসী উপদেষ্টা মোঃ আমির উদ্দিন গাজীর ভৈরব থেকে সৌদি আরবে গমণ উপলক্ষে ফুলের তোড়া দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য যে মানবকল‍্যাণে ভৈরব সংগঠনটি ইতিমধ্যেই নানামূখি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ভৈরব সহ প্রবাসীদের প্রশংসা কুড়িয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa