আজ বৈদ্যপাড়া ধনঞ্জয় বিহারে কঠিন চীবর দান ও সমাজ সেবক বিজন বড়ুয়ার স্মরনে সংঘদান ও স্মৃতিচারণ সভা
রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের বৈদ্যপাড়া প্রাচীনতম বৌদ্ধ বিহার ধনঞ্জয় বিহারের দায়ক প্রবীন সমাজ সেবক, বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা প্রয়াত বিজন বড়ুয়া স্মরনে এক মহতী সংঘদান ও স্মৃতিচারণ সভা শুক্রবার সকাল ১০ ঘটিকায় সার্বজনীন ধনঞ্জয় বিহারের দায়ক-দায়িকা বৃন্দের সহযোগীতায় ও স্বর্ণপ্রভা বড়ুয়া, প্রতিমা বড়ুয়া ও বিকাশ বড়ুয়ার আয়োজনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠামালার মধ্যে রয়েছে অষ্টপরিষ্কার সহ সংঘদান বৃদ্ধ মূর্তিদান, কল্পতরু দান ও ধর্মালোচনা I
এই পুন্যানুষ্ঠানে কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত সচ্ছিতানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি শাসন তিলক শিক্ষাবিদ সুনন্দ মহাথের।
অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করবেন বৈদ্যপাড়া সার্বজনীন পূর্ণচন্দ্র বিহারের অধ্যক্ষ ধর্মদূত অনুরুদ্ধ থের ও প্রধান ধর্ম দেশকের আসন গ্রহন করবেন দক্ষিন জয়নগর চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপংকর থের।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের, পাঁচখাইন অমরানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিসসনন্দ মহাথের, উত্তর গুজরা ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের, খামার বাড়ী ধর্মদূত বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের।
দুপুর ২ ঘটিকায় শুরু হবে দানোত্তম শুভ কঠিন চীবর দান। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি শাসন তিলক শিক্ষাবিদ সুনন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাঁচখাইন বিপুলানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপুলানন্দ মহাথের। এতে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচির প্রজ্ঞাবারিধি সুমেধানন্দ মহাথের।
কঠিন চীবর দানের শুভ উদ্ধোধন করবেন বাংলাদেশ বুড্ডিস্ট মংক সোসাইটির উদ্ধর্তন সহসভাপতি ভদন্ত পূর্ণানন্দ থের।
এই মহা পুন্যময় অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহন করবেন বাংলাদেশ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ও আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সোবিতানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও আবুরখীল অজন্তা বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাথের, বেতাগী রত্নাংকুর বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ইদ্ধিপঞঞা মহাথের, বাংলাদেশ বুড্ডিস্ট মংক সোসাইটির সভাপতি ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, পূর্বগুজরা জ্ঞাননাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত সুখানন্দ থের, আবুরখীল নন্দন কানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের।
অনুষ্ঠানে আরো সদ্ধর্ম দেশনা করবেন বাংলাদেশ বুডিডস্ট মংক সোসাইটির সাধারণ সম্পাদক সুমঙ্গল থের ও রাউজান আর্য্যমত্রেয় মহাপরিনির্বাণ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র থের।
সন্ধ্যায় প্রদীপ পূজা ও ফানুষ উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হবে