আজ বরেণ্য শিল্পদ্যোক্তা ও সমাজ সংগঠক
প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার ৪র্থ মৃত্যুবার্ষিক
চট্টগ্রাম প্যাসিফিক পেপার প্রোডাক্টসের ব্যবস্থাপনাপরিচালক,
পটিয়ার তেকোটা গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ বৌদ্ধ সমিতির আজীবন সদস্য ও বৌদ্ধ সমিতি (যুব) এর সাবেক সভাপতি প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া’র ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ১১ ডিসেম্বর। এ উপলক্ষে তার পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠন বিশেষ প্রার্থনা সহ দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, প্রদীপ প্রজ্জ্বলন, শীল গ্রহণ ও পুণ্যদানের আয়োজন করেছেন। তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এক যুক্ত বিবৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত শরণ সেন মহাথেরো, সরিৎ প্রকাশনের সত্ত্বাধিকারী সরিৎ চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।