আগামীকাল শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
আগামীকাল ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে নগরের নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিং দ্বিতীয় তলায় ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন।
সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের যথাযথ সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান।