- - -

আগরতলা বিমানবন্দর থেকে ৩ বাংলাদেশি নাগরিক আটক

Print News

আগরতলা বিমানবন্দর থেকে ৩ বাংলাদেশি নাগরিক আটক

 

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দর থেকে ৩ বাংলাদেশি নাগরিক আটকের খবর পাওয়া গেছে। জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই ) গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এলাকা থেকে ২ মহিলা সহ ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আটককৃত ৩ জনের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের ভারতে আসার উদ্দেশ্য এবং পরবর্তী গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন, কী কারণে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন এবং আগরতলা বিমানবন্দর থেকে তাঁদের কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনি ধারায় মামলা রুজু কবা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa