আইআইইউসি'র মেধাবী ছাত্র রায়হান উদ্দিন রাজু ইন্তেকাল
সীতাকুণ্ডের বগাচতর ভূঁইয়ারহাট খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আইআইইউসি'র মেধাবী ছাত্র রায়হান উদ্দিন রাজু মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাজু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মহান আল্লাহ প্রিয় রাজুকে জান্নাতবাসী করুন।
নিহত রাজু সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের এনায়েত উল্যাহ রাজু বাড়ির মো. সলিমুল্লাহ খান'র বড় ছেলে।
আমি তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। হে মহান আল্লাহ পরিবার ও নিকটজনদের এই শোক সইবার শক্তি দিন।