অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি দুটি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে নগরের দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গত ৫ মে মঙ্গলবার বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন খালপাড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ সুত্র থেকে জানা গেছে , অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে বিসমিল্লাহ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং পিংকি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই আইসক্রীম ফ্যাক্টরি দুুইটি একই জমিদারের ২ ভাড়াঘরে পাশাপাশি অবস্থিত।