অসুস্থ আওয়ামী লীগ নেতা হাজী জালাল আহম্মদের পাশে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান
সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪নং মধ্যম বাঁশবাড়িয়া ওয়ার্ড নূনাবিলের কৃতীসন্তান সীতাকুণ্ড থানা আওয়ামী লীগের সদস্য, আর আর টেক্সটাইল মিল ট্রেড ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক হাজী জালাল আহম্মদের অসুস্থতার খবর শুনে গত ২৬ আগস্ট দেখতে যান সীতাকুণ্ডের কৃতীসন্তান লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
এ সময় প্রবীণ এই আওয়ামী রাজনীতিবিদের সাথে দীর্ঘক্ষণ নানান বিষয়ে আলোচনা হয় এবং তার শারীরিক খোঁজ খবর নেন।
এসময় তিনি তার সুস্থতা কামনা করেন।