অসুস্থতার কারণে দিল্লির হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী
২ মাসের মধ্যে ফের অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সূত্রের খবর, মঙ্গলবার (২৪ মার্চ ) আচমকা অসুস্থবোধ করায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর সঙ্গে গিয়েছিলেন, পুত্র তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াংকা গান্ধী বঢরা। ঠিক কী কারণে বর্ষীয়ান নেত্রী অসুস্থ হয়ে পড়েছেন তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। চলতি বছর জানুয়ারি মাসে সর্দি কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।